রাইয়ান সাকিল: অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং বিভিন্ন অপদ্রব্য মেশানোর অপরাধে মেসার্স গাজী ওয়েল মিল, জনতা ওয়েল মিল ও সুন্দরবন ওয়েল মিলের মালিককে চৌদ্দ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মার্চ) দুপুর ১টায় শহরের ইটাগাছা ও বড়বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট লিখন বণিক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং বিভিন্ন অপদ্রব্য মিশ্রিত থাকার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী মেসার্স গাজী ওয়েল মিলের মালিক মো. শহীদকে তিন হাজার টাকা, জনতা ওয়েল মিলের মালিক রুহুল আমীনকে পাঁচ হাজার টাকা এবং সুন্দরবন ওয়েল মিলের মালিক মো. হাসানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
