ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
March 19, 2019 8:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় বাই সাইকেল, শাড়ি কাপড়, চা পাতা, জুতা, ফেনসিডিল, থ্রি-পিস এবং শাল চাদর জব্দ করেছে।
মঙ্গলাবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি এলাকা থেকে একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে। একই বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় শাড়ি, কুটিবাড়ী এলাকা থেকে তিনটি ভারতীয় বাই সাইকেল ও কাকডাংগা মাঠ থেকে ০৩টি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এদিকে, একই দিন মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় চা পাতা, রাজপুর মাঠ এলাকা থেকে ৩৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এছাড়া সোমবার রাতে রাজপুর মাঠ থেকে এলাকা থেকে ২৬৭ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়।
অপরদিকে, সোমবার রাতে ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ি থেকে ৬৭ জোড়া ভারতীয় জুতা, ভোমরা পাকা রাস্তা থেকে ১৭টি ভারতীয় শাড়ী, ১২টি থ্রিপিচ এবং ১০টি শাল চাঁদার জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।