ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুশীলনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের পণ্য ও ওয়াশ মেলা

admin
March 19, 2019 10:50 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা চত্বরে স্বাস্থ্যবিধি প্রচারণা এবং নারী উদ্যোক্তা পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) অক্সফ্যাম ইন বাংলাদেশ এর কারিগরি এবং আর্থিক সহযোগিতায় এবং সুশীলন কর্তৃক বাস্তবায়িত বি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। উদ্বোধন শেষে, তিনি মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সকল স্টল পরিদর্শন করেন। এছাড়াও মেলার স্টল পরিদর্শন করেন-সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা মৎস্য অফিসার জনাব ফারুক হোসাইন সাগর, উপজেলা কৃষি অফিসার জনাব আবুল হোসেন মিয়া, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার এসএমএ সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান প্রমুখ। মেলায় রি-কল ২০২১ প্রকল্পের কর্ম এলাকার কাঁকড়া উদ্যোক্তা নারী দল, শপিং ব্যাগ, মিষ্টির প্যাকেট তৈরী, চুমকি দিয়ে ব্যাগ তৈরী, পুতির হার তৈরী নারী উদ্যোক্তা দল, কৃষি মৎস্য, কবুতর ও প্রাণিসম্পদ উৎপাদক দল, কাঁকড়া, সবজি চাষ এবং প্রাণিসম্পদ উদ্যোক্তা দল স্টল দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।