ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ২শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

admin
March 19, 2019 9:29 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থেকে ২শ গ্রাম গাঁজাসহ মনিরুজ্জামান মনির (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মনির শার্শা উপজেলার চালিতাবাড়ীয়া গ্রামের মৃত জিয়ারুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তবিবুর রহমান ও রঞ্জন মিত্র এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যার সময় উপজেলার মহিষা মোল্লাপাড়ার মন্টুর মুদি দোকানের সামনে থেকে মনিরুজ্জামান মনিরকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) সুকদের রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।