ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে হত্যা মামলায় কাউন্সিলর বাবুল গ্রেফতার

admin
March 19, 2019 10:26 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের বাস ভবনে বোমা হামলা-ভাঙচুর এবং অপর একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর বাবুল আক্তার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে পৌর শহর থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৯ মার্চ) আদালতে চালান দেয়া হয়েছে। তিনি পৌর এলাকার কামালপুর গ্রামের আমিন উদ্দীনের ছেলে ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর।
পুলিশ জানায়, ২০১৩ সালে উপজেলা বিএনপির সভাপতির পৌর শহরের বাস ভবনে বোমা হামলা ও ভাঙচুরের মামলার গ্রেফতারি পরোয়নায় কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করা হয়। এছাড়া যশোর পুরাতন কসবা নিরিবিলি এলাকার মৃত আমিন উদ্দীনের ছেলে ব্যবসায়ী রাজিচ উদ্দীন (৪২) হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১১ মার্চ সন্ধ্যায় মণিরামপুর উপজেলার টেকারঘাট মুক্তেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় রাজিচ উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে নিহতের স্ত্রী শামছুন্নাহার মণিরামপুর থানায় হত্যা মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।