ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জলির প্রচারণা

admin
March 19, 2019 9:39 pm
Link Copied!

নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুব মহিলালীগের সম্পাদিকা জলি আক্তার কলস প্রতীকে ভোট চেয়ে উপজেলাব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার (১৯ মার্চ) দিনব্যাপী পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে, বিভিন্ন হাট-বাজারে ও পাড়া মহাল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এসময় তার সাথে উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি নাছিমা আক্তার, সহ-সম্পাদিকা শোভা, যুবলীগ নেতা জুয়েল, মিরাজ খান, ছাত্রলীগ নেতা সাইদ খান ও ইমন খান উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণাকালে জলি আক্তার বলেন, আমি এ উপজেলার নির্যাতিত, অবহেলিত মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে কাজ করে যাবো। তাই আগামী ৩১ মার্চ মণিরামপুর উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ আমার কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদের সেবক হয়ে পাশে থাকার সুযোগ দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।