ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী এক যুবককে পাওয়া গেছে। তিনি ভালোভাবে কথাবার্তা না বলতে পারলেও লিখে তার পরিচয় জানিয়েছেন। তার নাম হাবিবুর রহমান জনি (৩০), পিতার নাম বাচ্চু মিয়া, গ্রাম-শান্তিপুর চরের আটি, পোস্ট-মির্জার চর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।
সূত্র জানায়, প্রায় ২ মাস পূর্বে খুলনা টু বেনাপোল কমিউটার ট্রেনে করে তিনি ঝিকরগাছাতে আসেন। তিনি তার বাড়ির পথ ভুলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বর্তমানে যশোরের ঝিকরগাছা পৌর সদরের হাসপাতাল রোড়ের আজিজুর রহমানের নিকটে রয়েছেন। এ ব্যাপারে ০১৯৪৮-১৪৪৮৫৮ নাম্বার ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
