সুমন কর্মকার, মাগুরা (তালা): উপজেলা নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার গণসংযোগ ও পথসভা করেছেন।
সোমবার (১৮ মার্চ) মাগুরা ইউনিয়নের মাগুরা বাজার, মাদরা, বালিয়াদহ, চাদকাটিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান গণেশ দেবনাথ, সাধারণ সম্পদক আব্দুল হান্নান গাজী, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, খলিশখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পদক সমীর দাশ, ইউনিয়ন আ.লীগের সংগাঠনিক সম্পদক উওম সেন, দেবার্শীষ মুখার্জী, প্রচার সম্পাদক বিধান দে, ইউপি সদস্য মইনুল ইসলাম, শেখ রেজাউল করিম, আবদার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউল বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি সাগর বিশ্বাস, সম্পদক শেখ তৈবুর রহমান প্রান্ত, কৃষকলীগের সম্পদক দেবব্রত দেবনাথ, অসিত সরকার, মুকুল দাশ প্রমুখ।
