সৌমেন মজুমদার, তালা: তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীপ্ত রাণী মন্ডল (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামে রায়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত দীপ্তি রাণী মন্ডল হরিণখোলা গ্রামের সুকুমার মন্ডলের স্ত্রী।
আহতের পারিবার সূত্র জানায়, মঙ্গলবার সকালে খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামের সুকুমার মন্ডল তার জমিতে বেড়া দিচ্ছিলেন। এসময় একই এলাকার বিরিঞ্চি মন্ডলের ছেলে অরুণ মন্ডল ও কিরণ মন্ডলরা তার উপর হামলা চালায়। সুকুমারের স্ত্রী ঠেকোতে গেলে তাকে পিটিয়ে আহত করে। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অরুণ মন্ডল জানান, আমি বাড়ি ছিলাম না। নির্বাচনের কাজে ব্যস্ত আছি। বাড়িতে কি হয়েছে তা আমি জানি না।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
