ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় নির্বাচনী সহিংসতায় ৩ আ’লীগ কর্মী আহত

admin
March 19, 2019 10:00 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় নির্বাচনী সহিংসতায় তিন ব্যক্তি আহত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের কর্মী। এ ঘটনায় বিস্ফোরক আইনে চৌগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামি ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নুসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন আওয়ামী লীগ কর্মী মুরশিদুল ইসলাম ও রেজাউল ইসলাম। তারা আঁফরা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যার পরে উপজেলার ফুলসারা ইউনিয়নের আঁফরা মোড়ে জহুরুলের চায়ের দোকানে ককটেল হামলা হয়। হামলায় আঁফরা গ্রামের মাছুম বিল্লাহ, মহিনুর হোসেন ও শহিদুল ইসলাম নামে তিন আওয়ামী লীগ কর্মী আহত হন। এঘটনায় স্থানীয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ মুরশিদুল ও রেজাউল নামে আরো দুজনকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে আহত মাছুম বিল্লাহ বিস্ফোরক আইনে চৌগাছা থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, এলাকায় ভীতি সঞ্চারের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। তিন জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।