ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছার ৫ ইটভাটাকে ১৮ লক্ষ টাকা জরিমানা, ভেঙে দেয়া হলো তিনটি

admin
March 19, 2019 10:00 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছার পাচঁটি ইট ভাটায় অভিযান চালিয়ে নগদ ১৭ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় একটি ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। আর অপর দুটি ভাটা আংশিক ভেঙে দেয়া হয়েঠে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ভাটায় অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ।
সম্পূর্ণ ভেঙে দেয়া ইটভাটা হলো উপজেলার কমলাপুর মোড়ের এইচএম হাওয়া ব্রিকস এবং আংশিক ভেঙে দেয়া ভাটা দুটি হলো কমলাপুর মোড়ের এমডব্লিউইউ ব্রিকস ও টেঙ্গুরপুর মোড়ের সরদার ব্রিকস। এছাড়া পেটভরার রাজ মল্লিক হাওয়া ব্রিকসকে ৩ লক্ষ টাকা, কমলাপুর মোড়ের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে ৪ লক্ষ টাকা, টেঙ্গুরপুর মোড়ের সরদার হাওয়া ব্রিকসকে ৫ লক্ষ টাকা, কমলাপুর মোড়ের কাশেম হাওয়া ব্রিকসকে ১ লাখ ৯৫ হাজার টাকা এবং চাঁদপুরের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ জানান, জরিমানার টাকা নগদে আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ এবং উপ-পরিচালক নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।