ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৮৫৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

admin
March 19, 2019 10:45 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৮শ’ ৫৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। এঘটনায় অসাধু ব্যবসায়ী পালিয়ে গেলেও আটক হয়েছে চার কর্মচারী।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক বিপ্লবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত কালু গাজীর ছেলে আব্দুস সাত্তারের (৪৬) গোডাউনে অভিযান পরিচালনা করেন। তারালী বাজার সংলগ্ন ওই গোডাউন থেকে জব্দ করা হয় ৮শ’ ৫৮ বস্তা ভিজিডি কার্ডের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে সরকারিভাবে দুস্থদের সহায়তার জন্য বরাদ্দকৃত এসব চাল সাধারণ বস্তায় ঢোকানোর সময় হাতেনাতে আটক করা হয় চার কর্মচারীকে।
আটককৃতরা হলেন, উপজেলার তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামের জাফর আলী সরদারের ছেলে মিজানুর রহমান (৩০), একই গ্রামের মোনাজাত আলী গাজী (৫৫), তার ছেলে ডাবলু গাজী (২৮) ও জাফরপুর গ্রামের মফেল মোল্যার ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
৩০ কেজি ওজনের ৫শ’ বস্তা, সাধারণ বস্তায় ঢোকানো ৫৮ বস্তা ও খোলা অবস্থায় ৩শ’ বস্তা চাল জব্দ করা হয়। এসব চাল খুলনার কয়রা থেকে একটি ট্রাকযোগে সোমবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে এলাকার চিহ্নিত চোরাকারবারী ও অবৈধ মজুতদার আব্দুস সাত্তারের গোডাউনে ঢোকানো হয়। জব্দকৃত চাল তারালী ইউপি চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।