ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে তুলার গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

admin
March 19, 2019 10:44 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তুলার গুদামে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিয়ার রহমান জানান, বিকেল ৫টার দিকে পূর্ব পানিয়া গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে আব্দুল গফ্ফার গাজীর মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী আব্দুল গফ্ফার গাজী জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার গুদামে আগুন দেওয়া হয়েছে। আগুনে তার গুদামে থাকা লক্ষাধিক টাকার তুলা ভস্মীভুত হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।