সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় সড়ক দুর্ঘটনায় নিহত সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জ্যোতির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান, দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জি, মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার ঘোষ, হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমউল্লাহ, সহকারি শিক্ষকদের মধ্যে রুবিনা খাতুন, মহব্বত আলী, আব্দুল মাজেদ, আরিফা খাতুন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আফসার আলী, ফিরোজা খাতুন, আসমা খাতুন, রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম মন্টু, পিটিএ কমিটির সভাপতি আব্দুল খালেক, সদস্য হুমায়ূন কবির, হাফিজুল ইসলাম, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম।
