ডেস্ক রিপোর্ট: সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতবন্ধী বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরাসহ স্কুলের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নামজা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব রক্ষক মফিজুল ইসলাম।
