ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের অফিসে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

admin
March 18, 2019 10:39 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অফিসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে একটি মাইক্রোবাস, ২৩টি পালসার মোটরসাইকেল, ২৩টি হেলমেট, ৬টি বাইসাইকেল, দুটি এসি ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইসমাইলপুরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্যামনগর এরিয়া প্রধান মি. রবার্টসন নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বলেন, রাত দুইটার দিকে হঠাৎ স্পার্কের শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দ হয়। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটলো কেউই নিশ্চিত নয়, তখন বিদ্যুৎও ছিল না। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এতে প্রায় দেড় কোটি টাকার সম্পদ ভস্মীভুত হয়েছে। আমাদের ঊর্ধ্বতন একটি টিস ঘটনাটি তদন্ত করছে।
এদিকে, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। এসময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপদেষ্টা শেখ আফজালুর রহমান প্রমুখ।
অপরদিকে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সংস্থাটির প্রতি সমমর্মিতা প্রকাশ করেছে শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদ। সোমবার এক বিবৃতিতে এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও ফ্রেন্ডশিপের জেলা সমন্বয়কারী আকতারুজ্জামান শিকদার এবং সাধারণ সম্পাদক ও বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এই সহমর্মিতা প্রকাশ করেন।
একই সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন এনজিও সমন্বয় পরিষদের সহ-সভাপতি নকশীকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সহ-সভাপতি এনজিএফের পরিচালক (ক্রেডিট) আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ ফিয়ার ব্যবস্থাপক স্টিভ রায় রুপন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।