ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, বাই সাইকেল এবং ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার ভোরে কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াকাছি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ০২টি ভারতীয় বাই সাইকেল ও সকাল সাড়ে ৮টায় কাকডাংগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯৩ কেজি ভারতীয় চা পাতা এবং ১টি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এদিকে, একই দিন সকালে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা কেড়াগাছি এলাকা থেকে ৪৭ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।
অপরদিকে, রোববার রাতে তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনকাংগা এলাকা থেকে ০৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
