ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ

admin
March 18, 2019 10:16 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে স্কুল পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মার্চ) সকাল ১০টায় চাম্পাফুল আচর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের হলরুমে ১৮’র আগে বিয়ে নয়’ স্লোগানে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের (নবযাত্রা প্রকল্প) আয়োজনে বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখপদ বাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বক্কার গাইন, সাইলুজ্জামান খাঁন, সহকারি শিক্ষক মুকুল খায়ের, সুবোধ সরকার, শিক্ষক ফারুক হোসেন, অভিভাবক আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেন্ডার অর্গনাইজার সামীমা আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।