ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার আফিলগেট এলাকায় চাচার দায়ের কোপে আপন ভাতিজা আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র তারেক (১৩) গুরুতর জখম হয়েছে। গুরুতর আহত তারেককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানিয়েছে, আফিলগেট এলাকার জিয়াউর রহমানের ছেলে আটরা শ্রিনাথ স্কুলের শিক্ষার্থী তারেককে সোমবার সকাল ১০টায় নিজ বাসভনে তার আপন চাচা লাভলু রহমান দা দিয়ে বাম হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে তার অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
