ভীষ্মদেব, খাজরা: আশাশুনির খাজরায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন খাজরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াছিন আলি। রোববার (১৭ মার্চ) খাজরার ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নৌকা প্রতীকের পথসভায় তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ মোল্যা, সাধারণ সম্পাদক মিলন কান্তি, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, নাসির উদ্দিন, যুবলীগ নেতা এমএম সাহেব আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
