ডেস্ক রিপোর্ট: কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার সকালে মতিয়ার রহমান কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
মতিয়ার রহমানের স্বাক্ষরিত ওইপত্র সূত্রে জানাগেছে, কলারোয়া পৌরসভা ৮নং ওয়ার্ড শাখার বিএনপির সভাপতি ও মুরারীকাটি গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে মতিয়ার রহমান দীর্ঘদিন সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু পারিবারিক ও তার শারীরিক কারণে তিনি স্বীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
