ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী মোস্তাকিমের মতবিনিময়

admin
March 18, 2019 10:08 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম মোস্তাকিম।
রোববার (১৭ মার্চ) সকালে চাপড়ায় প্রার্থীর নিজ বাসভবনে মতবিনিময়কালে তিনি বলেন, পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি যেমন এলাকার জনগণের সাথে সুসম্পর্ক রেখেছি ঠিক তেমনি আপনাদের সাথেও আমার আত্মার বন্ধন রয়েছে। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমি যথাসাধ্য চেষ্টা করেছি ও করব। এই নির্বাচনে আমি ৩য় বারের মত জয়ী হতে পারলে আপনাদের সাথে নিয়ে আমি এলাকার যোগাযোগ, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সমাজে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করব। মাদক ও সন্ত্রাস মুক্ত আশাশুনি গড়ে তোলার পাশাপাশি উপজেলা প্রশাসনকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যবস্থা করব।
এ সময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে ২৪ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দানের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আবদুস সামাদ বাচ্চু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।