ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের মানিকখালীতে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

admin
March 17, 2019 9:39 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের ২৩নং মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে রমজননগর ইউনিয়নের মানিকখালী-তারানীপুর গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবির, ইউনিয়ন পূজা কমিটির সভাপতি অমল চন্দ্র, মানিকখালী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সুভাষ মন্ডল, স্কুল শিক্ষক হারাধন গায়েন প্রমুখ।
বক্তারা বলেন, ৩ ফেব্রুয়ারি ২৩নং মানিকখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করা হয়। কিন্তু এ ব্যাপারে এখনো কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
বক্তারা আরও বলেন, দুর্গম পথ পাড়ি দিয়ে এই এলাকার মানুষকে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যেতে হয়। মহিলা ও বয়স্করা এসব কারণে ভোট দিতে যেতে পারেন না।
মানববন্ধন থেকে বক্তারা ২৩নং মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোট কেন্দ্র ঘোষণা করে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আমি ৩ ফেব্রুয়ারি আবেদন পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে পরামর্শ করি। তিনি আমাকে বলেন, এখন এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। নির্বাচনের পরে এ বিষয়ে দেখা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।