ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে সাড়ে ৭ লাখ টাকাসহ ২ হুন্ডি পাচারকারী আটক

admin
March 17, 2019 9:18 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে সাড়ে ৭লাখ টাকাসহ ২ হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (১৭ মার্চ) দুপুরে সাড়ে তাদের করা হয়। আটককৃতরা হলেন, বেনাপোল পুুটখালি গ্রামের আশরাফ আলীর ছেলে জাকির ও একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে মসজিদ বাড়ি পোস্টে সুবেদার কামাল হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করে।
টাকার মালিক পুটখালি গ্রামের রায়হান, সেলিম ও রেজা বলে জানা যায়।
খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উদ্ধারকৃত টাকাসহ আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।