ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin
March 17, 2019 8:47 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার দিনভর তিনি সাতক্ষীরা পৌরসভার পলাশপোল, মধুমোল্লার ডাঙ্গী, খুলনারোড মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সাংগঠনিক সম্পাদক সিরাজ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ-সভাপতি মো. আলীম, পৌর সভাপতি নূরুল হক, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসীন মোল্লা, সহ-সভাপতি কাজী সাঈদুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সভাপতি তাজেল সরদার, সহ-সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা ও উন্নয়নের প্রতীক নৌকা। সুতরাং নৌকা প্রতীকের বিকল্প নেই। উন্নয়নের পক্ষে থাকতে হলে নৌকা প্রতীকের ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।