ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াঁবেকীতে নৌকা প্রতীকের বিশাল জনসভা

admin
March 17, 2019 9:40 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনকে জয়যুক্ত করতে নওয়াঁবেকী বাসস্ট্যান্ডে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকালে এই জনসভা অনুষ্ঠিত হয়।
আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাধুরঞ্জন মন্ডলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। দোলন তার বক্তব্যে বলেন, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দালালমুক্ত আধুনিক শ্যামনগর গড়ার লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, আটুলিয়া ইউনিয়ন আ’লীগ নেতা তাজউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খলিলুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জি.এম আব্দুর রব, সাধারণ সম্পাদক আ. সবুর মোড়ল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এস.এম জিয়াউল হক পলাশ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, ছাত্রনেতা আবু হুসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।