২৪ মার্চ আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
রবিবার সকাল থেকে তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা, বাশঝাড়িয়া, ড্যামরাইল, গান্ধুলিয়া, উকশা, বাহাদুরপুর, রতুনপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টারসহ ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানিয়ে বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে কালিগঞ্জকে দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কালিগঞ্জের জলাবদ্ধতা নিরসন, সুপেয় খাবার পানির ব্যবস্থা ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
