সমীর রায়, আশাশুনি: আশাশুনির সোদকনা-চাম্পাফুল ইসলামী পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকালে সোদকনা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, মেহেদী হাসান শাহরুলকে সহসভাপতি, হাফেজ শেখ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক, শেখ আব্দুর রহমান যুগ্ম-সম্পাদক, আকরামুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোস্তাকিম হোসেন রনি কোষাধ্যক্ষ, শেখ মাছুম বিল্লাহ সহ-কোষাধ্যক্ষ, আব্দুস ছাত্তার প্রচার সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সহ-প্রচার সম্পাদক মনোনীত করা হয়েছে। পাঠাগারটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। কমিটিতে সমাজসেবক শেখ আম্বিয়ার রহমান, মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, প্রভাষক রেজাউল করিম, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম মনিসহ ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
