ঢাকাSunday , 17 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনিয়ম ও দুর্নীতিমুক্ত কালিগঞ্জ উপজেলা পরিষদ গড়তে চান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুমন

admin
March 17, 2019 10:17 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ও চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন।
গণসংযোগকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে শেখ মেহেদী হাসান সুমন বলেন, আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত কালিগঞ্জ উপজেলা পরিষদ গড়তে চাই। কোনো দুর্নীতিবাজ আগাছা আমার ধারেপাশে ঠাঁই পাবে না। মানুষের কল্যাণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো এবং পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে উদ্যোগী হবো। মানুষ যাতে সুপেয় পানির সমস্যা থেকে মুক্তি পায় সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেবো।
তিনি আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে ভয়ভীতিমুক্ত হয়ে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করে যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার আহ্বান জানান।
এ সময় তার সাথে ছিলেন, অ্যাড. সত্যরঞ্জন মন্ডল, ইউপি সদস্য সাইলুজ্জামান খান, আবু বক্কার গাইন, আবুল কালাম, আবু বক্কার সরদার, সাবেক ইউপি সদস্য কাত্তিক সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পবিত্র সরকার, অষিত সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।