নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: শীত বিদায় নিতেই রাজগঞ্জে বেড়েছে মশার উৎপাত। দিনের আলোতে একটু কম থাকলেও সন্ধ্যার পর মানুষের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত ঘটাচ্ছে এই ছোট্ট প্রাণি। মশার উৎপাত থেকে রেহাই পেতে রাজগঞ্জবাসীর বাড়তি খরচ করতে হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিরও আশংকা রয়েছে।
চিকিৎমশার উপদ্রবে অতিষ্ঠ রাজগঞ্জের মানুষ সকরা জানিয়েছেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার বিস্তার ঘটায়। এখন মশার উৎপাত দিনে দিনে বেড়ে যাচ্ছে। এতে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে। বিশেষ করে ম্যালেরিয়ার সংক্রমণ বাড়তে পারে। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ইছানুর রহমান বলেন, মশার উৎপাত এতোটাই বেশি যে জানালা-দরজা খুলে রাখার উপায় নেই। মশক নিধনে সরকারিভাবে কোনো তৎপরতা নেই রাজগঞ্জে। তার অভিযোগ, মশা যেভাবে বাড়ছে, তাতে রোগ-বালাই মহামারি আকার ধারণ করবে। রাজগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা ইউনুস গাজী বলেন, মশার দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছি। এএলাকায় মশা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ঘরোয়াভাবে তাদের দমানোর ফর্মুলা কোনো কাজে আসছে না। মশার উৎপাতে অসহায় হয়ে পড়েছি। মশার উৎপাত থেকে রেহাই পেতে, সরকারিভাবে দ্রুত মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও এলাকার ডোবা, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করার দাবি জানান।
