শাহারিয়ার হুসাইন, শার্শা: শার্শায় ২শ গ্রাম হেরোইনসহ শাওন হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের আবু হানিফের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুর দেড়টার সময় উপজেলার নাভারণ বাজারের বড় মসজিদের সামনে থেকে তাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
