ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনের জনসভা

admin
March 16, 2019 10:26 pm
Link Copied!

নুরন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরশাদ আলী মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, নূরনগর ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, কাশিমাড়ি ইউনিয়নের সাবেক চেয়াম্যান গাজী আনিছুজ্জামান আনিছ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান শুকুর আলী, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম. আব্দুস সাত্তার, সাইদুজ্জামান সাইদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।