ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উৎসবমূখর পরিবেশে পাঠক নন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সাফল্যের দশ বছর পদার্পণ উপলক্ষ্যে শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রভাষক শফিকুল ইসলাম, দৈনিক বণিক বার্তার সাংবাদিক গোলাম সরোয়ার, বাংলাভিশন টেলিভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনের কেককেটে সবাইকে মিষ্টি মুখ করান।
