ডেস্ক রিপোর্ট: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন আনিছুর রহমান। তাকে ইতোমধ্যে বই প্রতীক প্রদান করা হয়েছে।
১৬ মার্চ ০৫.৮৭০০.০০.০৭.০৩১.০০৭.১৯.৩৯ নং স্মারকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অনিন্দিতা রায় স্বাক্ষরিত একপত্রে আনিছুর রহমানের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পত্রে বলা হয়েছে, পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের আলী হোসেন সরদারের ছেলে আনিছুর রহমান মনোনয়ন দাখিল করেন। কিন্তু মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল করা হয়। এরপর তিনি আপিল অফিসার বরাবর আবেদন করেন। কিন্তু সেখানেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। পরে আনিছুর রহমান হাইকোর্র্টের রিট করলে হাইকোর্ট বিভাগ তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সে অনুাযায়ী তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
