ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ

admin
March 16, 2019 9:35 pm
Link Copied!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় চেউটিয়া এজেএস মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন ব্যক্তির প্রতি আক্রোশ না রেখে নৌকা প্রতীককে ভালোবেসে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করতে হবে।
খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিকী, খাজরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাইফুল্লাহ, যুবলীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপত্বি রইচউদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান, ইউপি সদস্য হোসেন আলী, অনূপ কুমার, আরব আলী, সাবেক ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।