আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম মোস্তাকিমের পক্ষে শোভনালী ও বুধহাটায় মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকালে শোভনালীর কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে পথ সভায় মিলিত হয়। এর মধ্যে শোভনালীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিম।
এছাড়াও পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, রাজ্যেশ্বর দাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংসদ প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন, শ্রমিক নেতা হাতেম আলি, আব্দুস সামাদ, যুবলীগ নেতা এজদান আলি প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমের পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
