ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের খেদাপাড়া বাজারে ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

admin
March 15, 2019 9:02 pm
Link Copied!

নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিডেটের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা বিভাগীয় রিজওনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কেন্দ্র উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে খেদাপাড়া বাজারে মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এস এম জিহাদুল ইসলামের পরিচালনায় ব্যাংক উদ্বোধনপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল হক, অনলাইন নিউজ পোর্টাল ম্যাগপাই নিউজের নির্বাহী সম্পাদক ডি এইচ দিলসান। আরও বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাধন নন্দী, ইকবাল হোসেন, মাওলানা ফাত্তাহ প্রমূখ। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।