ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাধে ভয়াবহ ভাঙন

admin
March 15, 2019 11:13 pm
Link Copied!

মো. আশিকুর রহমান, নওয়াবেকী: শ্যামনগর উপজেলার আইলা বিধ্বস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা সম্ভব না হলে জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা ইউনিয়ন। এতে ভাঙন আতংকে দিন কাটাচ্ছে মানুষ।
জানা গেছে, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদী বেষ্টিত উপকূলীয় দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর। ৩৪ বর্গকিলোমিটার আয়তনের পদ্মপুকুর ইউনিয়নে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। প্রলয়ংকারী জলোচ্ছ্বাস আইলায় ল-ভ- হয়ে যাওয়া পদ্মপুকুর ইউনিয়নের মানুষ ঘুরে দাড়ানোর প্রচেষ্টায় অবিরাম সংগ্রামে লিপ্ত। কিন্তু এই পথে বড় বাধা জরাজীর্ণ বেড়িবাধ। পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা, পশ্চিম পাতাখালি, কামালকাটি ও বন্যতলায় খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যে কোন সময় বেড়িবাধ ধ্বসে নদীগর্ভে বিলীন হওয়ার আশংকায় আতংকে দিন কাটাচ্ছে মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ হয়ে পড়া বেড়িবাধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। এতে জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর আশংকা, বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হলে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকা- ম্লান হয়ে যাবে। বিপর্যস্ত হবে প্রাণ-প্রকৃতি।
স্থানীয় কামালকাটি যুব সংঘের সভাপতি উত্তম মন্ডল জানান, খুটিকাটা, পশ্চিম পাতাখালি, কামালকাটি ও বন্যতলায় বেড়িবাধ ভেঙে কোথাও দুই হাত কোথাও তিন হাত অবশিষ্ট আছে। জরাজীর্ণ এই বাধ যে কোন সময় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।
স্থানীয় উন্নয়ন কর্মী মফিজুর রহমান জানান, সরকারি-বেসরকারি ও স্থানীয় উদ্যোগে পদ্মপুকুরে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। একবার বাধ ভেঙে গেলে সব উন্নয়ন কর্মকা- ম্লান হয়ে যাবে। ু তলিয়ে যাবে সবকিছ।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী জানান, ঝুঁকিপূর্ণ বেড়িবাধ সংস্কারের জন্য বার বার ওয়াপদাকে বলা হয়েছে। তারা না ভাঙা পর্যন্ত কর্ণপাত করে না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, খুব দ্রুত জাইকা বেড়িবাধ সংস্কারে একটি বড় ফান্ড ডেবে। ফান্ড পেলে বেড়িবাধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের জনজীবন রক্ষায় অবিলম্বে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাধ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।