দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল দলীয় কাউন্সিলর, নেতাকর্মী ও জনসাধারণের সাথে গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় পথসভায় নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ গাজী। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক আব্দুর গফুর সরদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
