ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালন

admin
March 15, 2019 9:15 pm
Link Copied!

জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাটিয়াস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধু। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রচার সম্পাদক মনোজ কুমার দে, পৌর কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, শ্রমিক নেতা রবিউল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাকিম, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি তাহমিদ আহম্মেদ, ১নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফফার, ২নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে বাংলার কৃষকরা সারের দাবিতে আন্দোলনে নামে। আন্দোলনরত কৃষকদের উপর তৎকালিন বিএনপি সরকারের পুলিশ বাহিনী হামলা চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করে। সেই থেকে ১৫ মার্চ কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে কৃষকলীগ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।