আবিদ হোসেন, ভোমরা: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান চৌবাড়িয়ায় পথসভা করেছেন। ভোমরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫টায় চৌবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় ভোমরা ইউনিয়নবাসীর কাছে তিনি তালা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। দীর্ঘ ২৭ বছর রাজনীতির মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকবো। নির্বাচিত হলে আমি নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
ভোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও নাজমুল আলম রণির সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনার ঢালী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল হাসান, ইয়াছিন আলি, লোকমান হোসেন।
