ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিকিৎসা সেবার মানোন্নয়নে সিভিল সার্জনের সাথে নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির মতবিনিময়

admin
March 15, 2019 12:24 am
Link Copied!

চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ তার সাথে মতবিনিময় করেন।
এসময় নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির পক্ষ থেকে বলা হয়, সাতক্ষীরায় চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সদর হাসপাতালে সেবা নিতে আসা শত শত রোগী বিশেষ করে দুস্থ অসহায় পরিবারের রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়ার মত চিকিৎসা ব্যবস্থা। জেলাব্যাপী হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট এতই প্রকট হয়েছে যে, সরকারি চিকিৎস সেবা থেকে সাধারণ মানুষ দারুনভাবে বঞ্চিত হচ্ছে। অথচ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক থাকলেও সেটি দীর্ঘদিন যাবৎ চালু হচ্ছে না। কিন্তু সেই তুলনায় সদর হাসপাতালে চিকিৎসক সংখ্যা একেবারেই অপ্রতুল। একারণে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ।
এ সময় সিভিল সার্জন বলেন, সদর হাসপাতালে হৃদরোগ, শিশু, নাক কান গলা, চক্ষু, অর্থপেডিকস, অজ্ঞানের চিকিৎসাসহ বিভিন্ন বিভাগে চিকিৎসক পদ শূন্য রয়েছে। চিকিৎসক নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, অধ্যাপক মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, মোহাম্মদ আলী সুজন, আশরাফুল করিম ধনি, আবুল কালাম, কামরুজ্জামান রাসেল, আশরাফ হোসেন, আব্দুল¬াহ আল মামুন, আব্দুল গফফার, নাসিরউদ্দিন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মুর্শিদা আক্তার, রেবেকা সুলতানা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলায় পর্যাপ্ত চিকিৎসক নিয়োগসহ চিকিৎসা সেবার মান উন্নয়নে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।