ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় নির্বাচনী আচরণবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত

admin
March 15, 2019 10:57 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধি রক্ষার্থে কুল্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার কুল্যার মোড়ে র‌্যাব-৬ এর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা।
আদালত চলাকালীন কুল্যামোড়ে কয়েকটি মটরসাইকেলে বিভিন্ন প্রার্থীর প্রতীক সম্বলিত ফ্লাগ রাখায় তাদেরকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন না করার জন্য সর্তক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাংবাদিকদের জানান, ছোট-খাট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে সকলকে সতর্ক করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন বড় ধরণের আচরণ বিধি লঙ্ঘন চোখে পড়েনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।