ডেস্ক রিপোর্ট: কবি শিমুল পারভীনের কবিতা, উপন্যাস ও শিশুতোষ গল্পগ্রন্থের এক গুচ্ছ বই পাওয়া যাচ্ছে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে চলমান ঐতিহাসিক ৭ মার্চের বই মেলায়।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, বাচিক শিল্পের প্রথম পাঠ, আবৃত্তির কলাকৌশল, বক্তৃতার ক্লাস, সংবাদ ও উপস্থাপনা। কাব্যগ্রন্থ: বিষণœ গোধূলি, অন্ধকারের উৎস হতে, ভালোবাসাহীন এই দিন, তামাদি হয়নি যে ভালোবাসা। গল্পগ্রন্থ: এসেছিলে তবু আসো নাই, ভেসে যাবে পথের বাতাসে। উপন্যাস: এতটুকু চাইনি বালিকা, শেষ বিকেলের আলো। শিশুতোষ গল্পগ্রন্থ: ভুত পরীদের দেশে, ভূত পরীর গল্পগাথা, ইমরানের গোয়েন্দা কাহিনী, ছোটদের গল্পের ঝুলি, পিংকির হাওয়াই সাইকেল, ছোটোদের বঙ্গবন্ধু ও লাল সবুজের খামে।
একাধারে লেখক, কবি, বাচিক শিল্পী ও নৃত্য শিল্পী শিমুল পারভীনের জন্ম সাতক্ষীরা শহরের সুলতানপুরে।
পেশায় আইনজীবী শিমুল পারভীন খুলনা বি.এল কলেজ থেকে এম.এস.এস, নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এম.বি.এ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের উপস্থাপক।
‘আমিই সেই মেয়ে’ ও ‘আমরা সবাই রাজা’ নামে তার দু’টি একক আবৃত্তি এ্যালবাম রয়েছে।
