ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা বিএনপি’র সম্পাদকসহ ১৬ বিএন‌পি নেতাকর্মীর আ’লী‌গে যোগদান

admin
March 14, 2019 2:05 pm
Link Copied!

‌শ্যামনগর প্র‌তি‌নি‌ধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান ছাদেমসহ বিএন‌পির ১৬ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লী‌গে য্গে‌দেন।
এসময় যোগদানকারী বিএন‌পির নেতাকর্মীরা আওয়ামী লীগের বি‌ধি বিধান ও আদর্শ নিষ্ঠার সাথে পাল‌নের প্রত্যয় ব্যক্ত করেন।
শ্যামনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান ছাদেমসহ আওয়ামী লীগে যোগদানকারী অন্যান্যরা হ‌লেন, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল ইসলাম সাইদুল, শ্যামনগর উপজেলা কৃষক দলের সভাপতি আকম মুজিবর রহমান, সেচ্ছাসেবক দলের সা‌বেক সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আছমত আলী সরদার, মুন্সিগঞ্জ ইউপি সদস্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম পল্টু, কৈখালি ইউপি সদস্য বিএনপি নেতা এস এম নূরূল ইসলাম, আমিনুর রহমান, আব্দুল আজিজ, মোহাম্মদ আলী কাগুজী, মোছা মর্জিনা খাতুন, ঈশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান খাঁ, শ্যামনগর উপজেলা যুবদল নেতা শহিদুজ্জামান ডালিম, রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর ঢালী, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির নেতা সোবান আলী মাঝি এবং রফিকুল ইসলাম।
তারা যোগদানকা‌লে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীর, বুড়িগোয়লিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।