নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান খান (হাবিব) নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে রাজগঞ্জ হাই স্কুল মাঠ থেকে নির্বাচনী গণসংযোগসহ আনুষ্ঠানিকভাবে আনারস প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি। এদিন তিনি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে পশ্চিম মণিরামপুরের ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার ছোট ভাই শাহারিয়ার আলম খান (কাবিল), আবুল বাশার, ডা. আব্দুল জলিল, খলিলুর রহমান খান, মুকুল সানা, মেম্বর মোবারক হোসেন, প্রফেসর আবুল বাশার, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশীদ লাল্টুসহ হাজার হাজার জনগণ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একইদিন বিকালে মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম এসএম লুৎফর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
