ভাড়াশিমলা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলার কারবালা মাঠে নবযাত্রা প্রকল্পের আয়োজনে ২ দিনব্যাপী ওয়াশ মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে এই ওয়াশ মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারমান নুর মোহাম্মদ বিশ্বাস, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
মেলায় নাচ, গান ও গণসচেতনামূলক নাটকের আয়োজন করা হয়েছে।
এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্যোগ ঝুঁকি হ্রাস কম্পোনেন্ট, বিকল্প আয় বৃদ্ধিমূলক কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্য পুষ্টিসহ অন্যান্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে জনস্বাস্থ্যমূলক বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
