দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছে উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পদাক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম.এ মামুন, উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগ, সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ, সহ-সভাপতি মাসুদ রানা, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আছাদুল ইসলাম, জাহিদ হোসেন, আবু রায়হান, ইকবাল হোসেন, তুহিন হোসেন প্রমুখ।
