ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান, জনমনে স্বস্তি

admin
March 14, 2019 11:38 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এসব যানবাহন আটক করে পুলিশ। অবৈধ বিপজ্জনক যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, জনগুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কসমূহে দীর্ঘদিন যাবত দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার, ট্রলি, ইঞ্জিন ভ্যান, আলম সাধু, টমটমসহ বিভিন্ন যানবাহন। বিদেশ থেকে চাষাবাদ ও সেচের জন্য আমদানিকৃত স্যালো মেশিন এবং পাওয়ার টিলার দিয়ে স্থানীয়ভাবে এসব অবৈধ যানবাহন তৈরি করা হয়। অদক্ষ চালক, পর্যাপ্ত নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকা এবং বেপরোয়া গতিতে চালানোর কারণে যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে আশংকাজনক হারে বাড়ছে হতাহতের ঘটনা।
ভুক্তভোগীসহ সচেতন মহলের পক্ষ থেকে এসব অবৈধ যন্ত্রদানব খ্যাত যানবাহনগুলো বন্ধ বা নিয়ন্ত্রণের জন্য দাবি জানানো হলেও প্রশাসন এতোদিন ভ্রুক্ষেপ করেনি। একপর্যায়ে মানুষের মাঝে হতাশা সৃষ্টি হয়। অবশেষে পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু করায় জনতার পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানকে সাধুবাদ জানানো হয়েছে। এই অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।