ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

admin
March 13, 2019 8:07 pm
Link Copied!

মএ মামুন দেবহাটা (সদর): দেবহাটায় মোটরসাইকেল ও বাই সাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে দেবহাটা-সখিপুর সড়কের মেসার্স চৈতি ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা সখিপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে রাসেল (২২), সেলিম গাজীর ছেলে কাজল হোসেন (১৭) এবং একই এলাকার মৃত পাচু গাজীর ছেলে গোলাম বারী (৪৮)।
আহত কাজল হোসেন জানান, রাসেলের সাথে জরুরী কাজে তিনি দেবহাটায় যান। কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় মেসার্স চৈতি ট্রেডার্সের মালিক আরশাদ আলীর বাড়ির সামনে গোলাম বারী বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের সাথে বাইসাইকেল ধাক্কা লাগলে তিনজনই গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে সখিপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাইসাইকেল চালক গোলাম বারীর আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।